প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 12, 2025 ইং
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগানের জেরে ভাঙচুর-গো'লাগুলি

ডেক্স নিউজ,
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগানের জেরে ভাঙচুর-গো'লাগুলি
এতে একজন গু''লি'বিদ্ধ হয়েছেন।
শনিবার রাত সাড়ে আটটায় নগরের জিইসি মোড়ের কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ তরুণ মো. শরীফ (২৩)কে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে শরীফ কার গুলিতে আহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনার পর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। ভিডিওতে দেখা যায়, একটি পক্ষ কনভেনশন সেন্টারের মূল ফটক ভাঙচুর করার চেষ্টা করে। এ সময় ভেতরে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
জানা গেছে, জিইসি মোড়ের কনভেনশন সেন্টারে একটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ওই কনসার্টের আয়োজন করে। এতে ব্যান্ড দল আর্টসেল গান পরিবেশনের কথা ছিল। এই কনসার্ট সবার জন্য উন্মুক্ত ছিল।
গুলিবিদ্ধ একজনকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার।
চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফু আলম বলেন, কনসার্ট চলাকালে কনভেনশন সেন্টারের ভেতরে আওয়ামী লীগের স্লোগান দিয়েছে একটি পক্ষ। পরে এটি নিয়ে ভেতরে গণ্ডগোল হয়েছে।
নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর জামান বলেন, কী নিয়ে এ ঘটনা ঘটেছে, তা জানার চেষ্টা করছি। ঘটনাস্থলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা আছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY